মা হচ্ছেন স্কারলেট জোহানসন

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২০:৩৮
‘দ্য অ্যাভেঞ্জার্স’খ্যাত হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী স্কারলেট জোহানসন মা হতে যাচ্ছেন। এটিই হবে তার প্রথম সন্তান। ২০১০ সালের দিকে অভিনেতা রায়ান রেনল্ডসের সাথে দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানার পর ২০১২ সালে ফ্রান্সের স্বনামধন্য সাংবাদিক ও বিজ্ঞাপন সংস্থার কর্ণধার রোমেইন ডরিয়াকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। গত বছরের সেপ্টেম্বর মাসে তাদের দু’জনার মধ্যে বাগদান সম্পন্ন হয় এবং গেল ডিসেম্বরে বিয়ে করেন তারা।