ইদানীং কিছু কিছু মিউজিক ভিডিও দেখলে বিভ্রম হয়, এটি কি কোনো চলচ্চিত্রের ভিডিও না অডিও গানের! তানভীর শাহীনের গানের ভিডিওগুলোর মান সম্পর্কে এরই ভেতরে আলাদা অভিজ্ঞতা হয়েছে তার দর্শক-শ্রোতাদের। গান এখন অনেকখানি শোনার চেয়েও দেখার ঘরে চলে গেছে তরুণ জনপ্রিয় এই শিল্পীদের কল্যাণে।
তানভীর শাহীনের মিউজিক ভিডিও নির্মিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। গানগুলো নেওয়া হয়েছে তার ২য় একক ‘মনের ঘর’ অ্যালবাম থেকে। ইতোমধ্যেই বাংলাদেশ থেকে নির্মাতা শিমুল হাওলাদারের নেতৃত্বে একটি দল নিউইয়র্কে পৌঁছে মিউজিক ভিডিওর কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন তানভীর শাহীন।
এ প্রসঙ্গে তানভীর শাহীন বলেন, ‘আমার ২য় একক ‘মনের ঘর’ অ্যালবাম থেকে প্রায় ৪টি গানের মিউজিক ভিডিও নির্মাণ করব। ইতোমধ্যেই আমার ২য় একক এর টাইটেল ট্র্যাক বাংলাদেশের বিভিন্ন মনোরম লোকেশনে নির্মিত হয়েছে। যেটি নির্মাণ করেছেন সুব্রত সরকার। আর বাকি গানগুলোর মিউজিক ভিডিও হবে বাংলাদেশে। আশাকরি আমার শ্রোতা এবং দর্শকরা এই ভিডিওগুলোতে নতুন কিছু পাবে।
