বিয়ে করলেন সোমচন্দা ভট্টাচার্য

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২০:৩৯
কলকাতার জনপ্রিয় প্লেব্যাক কণ্ঠশিল্পী সোমচন্দা ভট্টাচার্য ও মুম্বাইয়ের তরুণ প্লে-ব্যাক সিঙ্গার ত্রিজয় দেবের দীর্ঘদিনের প্রেমের পরিণতি ঘটল বিয়ের মাধ্যমে। চলতি সপ্তাহে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয় তাদের। সোমচন্দা কলকাতার একাধিক চলচ্চিত্রের পাশাপাশি বাংলাদেশি শিল্পীদের সাথেও একাধিক গানে কণ্ঠ দিয়েছেন। সর্বশেষ অনন্ত জলিল পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম টু’ চলচ্চিত্রে জাহিদ আকবরের কথায় ‘বল না তোর কথা’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন। নিজের প্রেমের এই মধুর পরিণয় প্রসঙ্গে সোমচন্দা বলেন, ‘পারিবারিকভাবেই সবকিছু হলো। আমাদের সম্পর্কের কথা এবং দুজনার পরিবারের মত আগে থেকেই ছিল। আমরাই খানিক সময় নিয়েছিলাম। সকলে আমাদের জন্য দোয়া করবেন।’ তরুণ এই শিল্পী দম্পতির প্রতি রইল বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।