আজ চলচ্চিত্র সাংবাদিক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ ও গীত রচয়িতা আহমদ জামান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর উদ্যোগে স্মরণসভা ও তার জীবনী গ্রন্থ প্রকাশের আয়োজন করা হয়েছে। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে বিকাল ৪টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে।
একইসঙ্গে এ অনুষ্ঠানে সদ্য প্রয়াত বাচসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি ফজল শাহাবুদ্দীনকেও স্মরণ করা হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ সড়ক দুর্ঘটনায় আহমদ জামান চৌধুরী মৃত্যুবরণ করেন। তার কর্মময় জীবনকে এক মলাটে ‘আহমদ জামান চৌধুরী :ছায়ালোকের ছায়াপুরুষ’ শীর্ষক গ্রন্থে তুলে ধরা হয়েছে। গ্রন্থটি লিখেছেন সাংবাদিক আবদুল্লাহ জেয়াদ। ৪৩২ পৃষ্ঠার এই গ্রন্থটিতে আহমদ জামান চৌধুরীর চলচ্চিত্র সাংবাদিকতা, চিত্রনাট্য, গল্প, সংলাপ ও গীত রচনার যাবতীয় তথ্য তুলে ধরা।
