একটি সন্ত্রাসবাদী সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত আল জাজিরার সাংবাদিকদের বিচার পুনরায় শুরু হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে ঐ সন্ত্রাসবাদী নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের সমর্থনকারী হিসেবে যে অভিযোগ আনা হয়েছে, তা তারা অস্বীকার করেছেন। এই বিচার মিসরের সেনা সমর্থিত সরকারের সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে তাদের মনোভাবের একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এর আগে বিবিসির সাবেক সংবাদদাতা পিটার গ্রেসটসহ কয়েকজন সাংবাদিককে বিচারের মুখোমুখি দাঁড় করানো হলেও তারা মুক্তি পেয়ে মিসর ত্যাগ করেন। এছাড়া আল জাজিরার চিত্রগ্রাহক মোহাম্মদ বদর সাত মাস আটক থাকার পর গত মাসে মুক্তি পায়। সরকার ও তার সমর্থকরা মিসরে চলমান রাজনৈতিক সংকটকালীন সময়ে আন্তর্জাতিক এসব প্রতিবেদকরা সংবাদ প্রকাশে পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযুক্ত করছেন। তবে গত মাস থেকে তাদের বিরুদ্ধে ঐ সব অভিযোগের কারণে বিচার শুরু হলে বিশ্ব জুড়ে শহরগুলোতে সাধারণ মানুষ সাংবাদিকদের সমর্থনে বিক্ষোভ করে।
