শেরপুরের শ্রীবরদী উপজেলায় আগামী ১৫ মার্চ নির্বাচন ঘিরে সর্বত্র বিরাজ করছে নির্বাচনী উত্সব। চোখে পড়ার মতো স্থানগুলোতে ছেয়ে গেছে পোস্টারে। চলছে ব্যাপক প্রচার-প্রচারণা আর খণ্ড খণ্ড মিছিল। গণসংযোগ আর পথসভায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। কর্মী-সমর্থকদেরও চোখে ঘুম নেই। সাধারণ ভোটারদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা। আঞ্চলিকতার প্রভাব না দলীয় ভোট হবে এ নিয়ে জল্পনা কল্পনার অন্ত নেই। তবে প্রবীণের সাথে নবীনের লড়াই হবে। এমনটাই মনে করছেন অনেকে।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত আশরাফ হোসেন খোকা (আনারস), বিএনপি’র আব্দুর রহিম দুলাল (কাপ পিরিচ), সুরজ্জামান (মোটরসাইকেল), খন্দকার মোহাম্মদ ফারুক আহমেদ (ব্যাটারি), জামায়াত সমর্থিত নুরজ্জামান বাদল (ঘোড়া), পারভেজ সরোয়ার (দোয়াত কলম), খোরশেদ আলম (হেলিকপ্টার), শফিকুল ইসলাম লিটন (চিংড়ি মাছ) ও আক্রামুজ্জামান (টেলিফোন)।
ভাইস চেয়ারম্যান পদে, আওয়ামী লীগ সমর্থিত আব্দুল হামিদ সোহাগ (তালা), এবিএম সাইফুল মালেক (টিউবওয়েল), ফরিদ আহমেদ নিলু (টিয়া পাখি), বিএনপি’র আব্দুল্লাহ আল মামুন (চশমা), মোজাম্মেল হক (মাইক), সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত লিপি বেগম (ফুটবল) আওয়ামী লীগের শাহনাতুল্লাহ আরেফিন সুমি (কলস)।
