নড়িয়ায় গণসংযোগে আওয়ামী লীগ প্রার্থীরা মাঠে নেই ১৯ দল

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২১:৪১
শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপজেলার প্রতিটি গ্রামগঞ্জে সকাল থেকে সন্ধ্যা ব্যাপক গণসংযোগ করছেন। চেয়ারম্যান পদে ১৯ দলে প্রার্থী না থাকায় ১৪ ও ১৯ দলে নেতাকর্মীরা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক এ কে এম ইসমাইল হক (মটর সাইকেল), ভাইস চেয়ারম্যান জাকির হোসেন (উড়োজাহাজ) ও নাজমা আক্তার মোস্তাফা সিকদারকে (কলস) মার্কায় একই মঞ্চে সমর্থন জানান। উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্ত্যব রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দোলোয়ার হোসেন তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মনির বেপারি, আওয়ামী লীগ নেতা মোঃ খবিরউজ্জামান বাচ্চু মাতবর, সাবেক চেয়ারম্যান শাহ আলম, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল বন্ধছি ও উপজেলার বিএনপির সহ-সভাপতি কদম আলী শেখ। ভোটাররা জানান, ইসমাইলের জনপ্রিয়তা ও বিএনপি প্রার্থী না থাকার এ কে এম ইসমাইল হক (মটর সাইকেল) মার্কা নিয়ে বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।