ডানোর ছোটো প্যাকের উদ্বোধন

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২২:০১
আরলা ফুড অ্যামবা ও মিউচুয়াল মিল্প প্রোডাক্টস যৌথভাবে নতুন দুগ্ধ পণ্য ডানো ডেইলি উদ্বোধন করেছে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে পণ্যটির উদ্বোধন করেন আরলা ফুডের ভাইস প্রেসিডেন্ট লিলি লি ভ্যালিউর। এসময় উপস্থিত ছিলেন ড্যানিশ রাষ্ট্রদূত হানে ফুগল ইস্কযায়ের, আরলা ফুডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কবির। উদ্বোধনী অনুষ্ঠানে আহমেদ কবির জানান, ১৫ গ্রাম দুধের ছোট প্যাক ডানো ডেইলির দাম হবে ১০ টাকা। দেশের নিম্নস্তরের মানুষের দুধের চাহিদা মেটাতে এ পণ্যের প্রচলন করা হয়েছে। তিনি আরও বলেন, সব পরিবারের ছোট শিশুদের পুষ্টির প্রয়োজনীয়তা পুরণ করতেই আরলা এ উদ্যোগ নিয়েছে।