ক্যাপশন নিউজ

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২২:০১
নোয়াখালী জেলা শহর মাইজদীর গ্রামীনফোন সেন্টারে মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিকভাবে গ্রামীনফোনের থ্রিজি নেটওয়ার্ক চালু করা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান দৌলা, গ্রামীনফোন’র অঞ্চলিক প্রধান রেজাউল, মাইজদী গ্রামীনফোন সেন্টারের ম্যানেজার রমিজুল ইসলাম প্রমুখ ০০০ ব্র্যাক ব্যাংকের জিন্দাবাজার শাখা সুপরিসর স্থানে স্থানান্তরিত করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ সম্প্রতিশাখাটি উদ্বোধন করেন ০০০০ তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শাখা ইনচার্জ সম্মেলন-২০১৪ ঢাকায় অনুষ্ঠিত হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কে.এ.এম. ফেরদৌস সম্মেলনে সভাপতিত্ব করেন