শিশুদের জন্য উন্মুক্ত চলচ্চিত্র উত্সব

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২২:১২
সপ্তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবের আজ ষষ্ঠ দিন। আজ বৃহস্পতিবার ঢাকার ৩টি ভেন্যুতে ১৪টি দেশের প্রায় ২২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। শাহবাগে উত্সবের মূল ভেন্যু কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে শওকত ওসমান হলে চলচ্চিত্র প্রদর্শনীর সময় সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা। ধানমন্ডি ৩নং রোড ও উত্তরার ৬নং সেক্টরের ১৫নং পটে আলিঁয়াস ফ্রঁসেজ এবং ধানমন্ডি ৭নং রোডে রাশিয়ান সেন্টার ফর সায়েন্স এন্ড কালচারে চলচ্চিত্র প্রদর্শনী রয়েছে সকাল ১১ টা, দুপুর ২টা ও বিকেল ৪টায়। সকল চলচ্চিত্র প্রদর্শনী শিশুদের জন্য উন্মুক্ত। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে আগামীকাল থাকছে ‘শিশুদের জন্য চলচ্চিত্রঃ আমাদের স্বপ্ন ও আমাদের হতাশা’ এবং ‘শিশুদের উপর দৃশ্য মাধ্যমের প্রভাব’ শিরোনামে ২টি সেমিনার। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান হলে বৃহস্পতিবার সকাল ১১টায় থাকছে মার্টিনা (স্পেন), এ শ্যাডো অব ব¬ু (ফ্রান্স), আই সোয়ান (চীন)। দুপুর ২টায় স্পেনের আরকোনাদা ও জার্মানির রিকি থ্রিস এ ক্রাউড। বিকেল ৪টায় থাকছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র বি হিউম্যান, বি বাইন্ড, টেক মি হোম, এন আইডিয়া এবং ফিনল্যান্ডের চলচ্চিত্র শ্যালপা। সন্ধ্যা ৬টায় থাকছে স্পেনের দ্যা মিরেজ ও সুপারডাউন এবং চীনের কিডস কিংডম। আলিঁয়াস ফ্রঁসেজ-এর দুইটি শাখায় বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রদর্শিত হবে ফ্রান্সের এ শ্যাডো অব ব¬ু ও জার্মানির রিকি থ্রিস এ ক্রাউড। দুপুর ২টায় থাকছে এসপানা ইজ ডিফরেন্ট (স্পেন), ক্লে ও দ্যা সুইমিং ট্রাঙ্কস (ফ্রান্স), দ্যা পুলম্যান (তাইওয়ান) এবং মেমোরিয়াল (ইতালি ও ইউএসএ)। আর বিকেল ৪টায় রয়েছে নেদারল্যান্ডসের এনোর এন্ড দ্যা মুন, স্পেনের আরকোনাদা এবং মোরশেদুল ইসলাম পরিচালিত দেশি চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ। রাশিয়ান সেন্টার ফর সায়েন্স এন্ড কালচারে বুধবার সকাল ১১টায় প্রদর্শিত হবে জাপানের কুইল। দুপুর ২টায় থাকছে জর্জিয়ার দি আদার ব্যাঙ্ক। বিকেল ৪টায় রয়েছে পেরু ও আর্জেন্টিনার চলচ্চিত্র দ্যা ব্যাড ইন্টেনশনস। শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, আলিঁয়াস ফ্রঁসেজ এর ধানমন্ডি ও উত্তরা শাখা এবং ধানমন্ডিতে রাশিয়ান সেন্টার ফর সায়েন্স এন্ড কালচার-এ ১৩টি দেশের প্রায় ১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। শিশু নাট্যোত্সবে আরও নয়টি নাটকের প্রদর্শনী : এদিকে আটদিনব্যাপী শিশু নাট্যোত্সবের পঞ্চমদিন বুধবার শিল্পকলা একাডেমির তিনটি মিলনায়তনে মঞ্চস্থ হয় আরও নয়টি শিশুতোষ নাটক। জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে টা্ঙ্গাইলের আমরা করবো জয় নাট্যদল পরিবেশন করে ‘আবহমান টাঙ্গাইল’, কিশোরগঞ্জের চন্দ্রাবতী থিয়েটার ‘বোবা কান্না’, ও ঢাকার মৈত্রী শিশুদল ‘খেলার ছলে’। পরীক্ষণ থিয়েটার হলে মেহেরপুরের অরণি চিলড্রেন থিয়েটার পরিবেশন করে ‘কেন এবং’, ঢাকার চন্দ্রালোক খেলাঘর আসর ‘ফণিমনসা’ ও যশোরের বিবর্তন নাট্যদল ‘বিবাহপ্রস্তাব’। স্টুডিও থিয়েটার হলে দিনাজপুরের পারুল গঙ্গা শিশু থিয়েটার মঞ্চস্থ করে ‘বাংলার চড়ই’, মুন্সীগঞ্জের অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ ও ঢাকার কাব্য বিলাস ‘ঘাসফুল’। উত্সবের ষষ্ঠ দিন আজ বৃহস্পতিবার আরও নয়টি দলের নয়টি নাটক মঞ্চস্থ হবে। আগামী ৮ মার্চ এই উত্সবের যবনিকা ঘটছে। স্বপ্নদল সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী মজুমদার : প্রতিবছরের মতো নাট্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য এবারও আন্তর্জাতিক নারী দিবসে একজন সম্মান জানাবে নাট্য সংগঠন স্বপ্নদল। এবারে সম্মাননা পাচ্ছেন ‘মঞ্চজননী’ ফেরদৌসী মজুমদার। আগামী ৯ মার্চ রবিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মান প্রদান করা হবে। অনুষ্ঠানে স্বপ্নদল-এর নিয়মিত সদস্যদের ‘নক্ষত্রগর্ভা-জননী’দেরও আনুষ্ঠানিক সম্মান জানানো হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই)-এর বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার ও নাট্যাঙ্গনের সাথে সম্পৃক্তরা। সবশেষে স্বপ্নদল প্রযোজিত আধুনিক সময়ে নারীর আত্মজাগরণ আর প্রত্যাশিত সম্মানাবস্থানের প্রেরণায় উদ্বুদ্ধকরণে রবীন্দ্রনাথ ঠাকুর-এর ধ্রম্নপদী নাট্যসৃজন ‘চিত্রাঙ্গদা’-র বিশেষ মঞ্চায়ন।