শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে বি-স্ক্যান

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২২:১২
শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধার্থে রাজধানীর সিদ্ধেশ্ব্বরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নির্মিত একটি ম্যানুয়েল লিফট ও দুইটি র্যাম্প আগামী ৯ মার্চ উদ্বোধন করবেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ এ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান)-এর উদ্যোগে এবং সমাজসেবী কে. এম. সিয়াম মোবারক উল্লাহ শিমুল ও রীনা হক নামে এক কানাডা প্রবাসীর অর্থ সহায়তায় এ দুটি স্থাপনা নির্মিত হয়। এর নির্মাণ কাজে তত্ত্বাবধায়ক ছিলেন এসসিআইডিএবি’র সভাপতি মহিউদ্দিন বাবুল। -প্রেস বিজ্ঞপ্তি