গাজীপুর ছাত্রলীগের তিন জনের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২২:১৩
গাজীপুর ছাত্রলীগের তিন নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন জেলার পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, জেলা মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ওরফে এরশাদ, তার চাচাতো ভাই আজিমুদ্দিন কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ হোসেন ও তাদের সহযোগী শাওন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাসস্ট্যান্ড দখল, সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে। সাংবাদিক সম্মেলনে হাফিজুল ইসলাম অভিযোগ করেন, এরশাদ, নাহিদ ও শাওন তার উপর গুলি ছোঁড়ে এবং ছুরিকাঘাতে আহত করে। এছাড়া গত ১৮ জানুয়ারি তার ভাই সাগরকে গুলি করে ছাত্রলীগের ওই তিন নেতা-কর্মী।