সাবেক প্রোটিয়া ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২২:৩১
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক এক ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সাবেক এ খেলোয়াড় ১৯৯২ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। গত ১ মার্চ একটি পার্টি থেকে বের হওয়ার পর এক মহিলাকে ধর্ষণ করা এ ক্রিকেটারের নাম এখনো প্রকাশ পায়নি। ইস্টার্ন কেপ-এ ধর্ষণের ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত ক্রিকেটার। অভিযোগের বিষয়ে তাকে কিছু জানানো হয়নি বলেও তিনি অভিযোগ করেন। স্পোর্টস ২৪-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ বিষয়ে তদন্ত চলছে। অবশ্য পুলিশ বলেছে, ওই খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি এবং ইস্ট লন্ডনের একটি আদালতে একবার হাজির হওয়ার পর তাকে গ্রেফতার করা হবে। আদালতে উপস্থিত না হওয়া পর্যন্ত খেলোয়াড়টির নাম প্রকাশ করা হবে না বলেও রিপোর্টে বলা হয়।-বাসস