মুন্সীগঞ্জে গোল্ডকাপ ফুটবল শুরু

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২২:৩১
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী দিনে গতকাল বুধবার বিকালে শ্রীনগর স্টেডিয়াম মাঠে শ্রীনগর উপজেলা একাদশ ৬-০ গোলে গজারিয়া উপজেলা একাদশকে হারিয়ে দেয়। প্রথমার্ধে বিজয়ী দল ৪-০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের বিদেশী খেলোয়াড় কস্তা হ্যাটট্রিক করেন। আরেক বিদেশী খোলোয়ার ভাঙ্গুরা দুটি এবং নয়ন এক গোল করেন। এই টুর্নামেন্টে ছয়টি উপজেলা একাদশ অংশ নিচ্ছে। আজ বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় খেলা সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে অনুষ্ঠিত হবে। এতে স্বাগতিক সিরাজদিখান উপজেলা একাদশ মোকাবেলা করবে লৌহজং উপজেলা একাদশের। স্থানীয় সংসদ সদস্য বাবু সুকুমার রঞ্জন ঘোষ এমপি টুনার্মেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার মু. জিল্লার রহমান ও জেলা প্রশাসক মো সাইফুল হাসান বাদল।