ওয়ালটন আন্তঃজেলা ভলিবলে রংপুর বিভাগের আঞ্চলিক ভেন্যু পঞ্চগড় স্টেডিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। গতকাল আঞ্চলিক ফাইনালে রংপুর জেলা ২৯-২৭, ২৫-২৩ ও ২৫-২১ পয়েন্টে ৩-০ সেটে দিনাজপুর জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। একই সাথে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা পেয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ সালাউদ্দিন। এ সময় ওয়ালটনের এরিয়া ম্যানেজার একে খন্দকার এবং ফেডারেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৯-১০ মার্চ ঢাকা বিভাগের খেলা গাজীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগে ৭টি জেলা দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো ঃ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাংগাইল, মানিকগঞ্জ ও জামালপুর জেলা।
