জয়তু ৭ই মার্চ

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ১৭:৩০
৭ই মার্চের জমাট ভাষণ বাংলাদেশের যুদ্ধ-শক্তি বাংলাদেশের চালিকা-শক্তি বাংলাদেশের ইঞ্জিন বঙ্গবন্ধুর দূরদৃষ্টিময় দুরবিন। রোদ বিকেলের নৌ-বহরে কোটি জনতারা নির্ভর করে জয়বাংলার মন্ত্র পড়ে স্বাধীনতার সূর্য শপথ সেই বাংলার ইঞ্জিন শেখ মুজিবের ইতিহাস ৭ই মার্চের দারুণ দলিল সবই বাংলার দুরবিন।