তোমার বাড়ির চারপাশে

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ১৭:৩১
‘মৈত্রী চাই’, ‘মৈত্রী চাই’ ব’লে তোমার বাড়ির চারপাশে আমি দিনকে করি রাত, আর রাতের গহ্বর থেকে তুলে আনি রৌদ্র-গান। আমার চলার আঘাতে বাড়ির চারপাশে মাটি ক্ষয় হতে হতে জেগে ওঠে বৃত্তাকার নদী, গলার সবগুলি শিরা-উপশিরা চাওয়ার ধ্বনি-প্রতিধ্বনিতে তোলে রক্তময় বন্যা-ঢেউ, তুমি কেন্দ্রে নিজের পৃথিবী। ‘মৈত্রী চাই’ ব’লে ব’লে আমি নিরন্তর ঘূর্ণমান।