সময়, সত্তার রৌদ্রে

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ১৭:৩১
রাইখস্ট্যাগ ছিলো সাক্ষ্যে, ইতিহাস এখন বাংলায়, হাড়ে হাড়ে চেনায় প্রসঙ্গক্রমে ফ্যাসীয় বারুদ, সমূহ লৌকি জুড়ে। জমে ওঠে কিরিচে বোমায় রক্তাক্ত পুণ্যের খেলা। অলক্ষ্য-সুতোর টানে মাত্স্যন্যায় খোলামেলা খেলে অরন্তুদ সুচতুর হরোকাস্ট। খুনিবৃন্দ সড়কে উদ্দাম, বাতাসে মাটির মৌলে ছড়ায় ফলিত বিষ, নানা রঙ নানান ফণায় অভিন্ন বংশের বলী, মৃত সময়ের চরে যাদের এসেছি ফেলে মাজ-মরা কেন্নো কুশীলব। ঝড়ো বায়ে, তুলে দাও সমবেত আত্মার মাস্তুলে ভুলে থাকা গৌরবের সোনালি বাদাম; পাড়ি দেব কূটরাত্রি, পেরোবোই রক্ত-ঘাট। আলোচিত আকাঙ্ক্ষার ঐক্য ব্যঞ্জনায়, পুনর্বার জানি প্রাণে, সময়, সত্তার রৌদ্রে ফসল-সম্ভব।