আন্তর্জাতিক হিফ্জ ও তাফসির প্রতিযোগিতায় চার প্রতিযোগি

বাংলাদেশ থেকে মিসর ও জর্দান যাচ্ছেন

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ১৮:৩৩
আগামী ৫-১০ এপ্রিল মিসরের রাজধানী কায়রোতে এবং ৩০ এপ্রিল থেকে ৫ মে (মহিলা) ১৮-২৪ জুলাই (পুরুষ) জর্দানে আন্তর্জাতিক হিফ্জ ও তাফসীর প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন। গত ২ ও ৩ মার্চ মিসরের প্রতিযোগি ও ২৬ ফেব্রুয়ারি জর্দানের প্রতিযোগিদের কয়েকস্তরে বাছাই পরীক্ষা ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে অভিজ্ঞ বিচারকমণ্ডলিদের মাধ্যমে অনুষ্ঠিত হয়। মিসরের জন্য ১১২ জন প্রতিযোগির মধ্য হতে দু’জন আর জর্দানের জন্য ২১৯ জন প্রতিযোগির মধ্য থেকে দু’জন নির্বাচিত হয়েছেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন— ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল এবং দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক লুত্ফর রহমান সরকার। মিসরের জন্য নির্বাচিত দু’জন হলেন—১. মুহা. হাবিবুর রহমান, পিতা :মো. আলাউদ্দিন মুন্সী, মাতা :নাহেলা বেগম, গ্রাম :মহেস্বরপট্টি, থানা :গোসাইরহাট, জেলা :শরীয়তপুর, শিক্ষাপ্রতিষ্ঠান: তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা, যাত্রাবাড়ী, ঢাকা। বিষয়: পূর্ণ কুরআনের হিফ্জ ও ৩০ পারার আরবীতে তাফসির। ২. মো. জাকারিয়া, পিতা:মো. ফয়জুল্লাহ, মাতা :জাহানারা বেগম, গ্রাম: ভাগাবানচর, থানা :হরিরামপুর, জেলা :মানিকগঞ্জ। শিক্ষাপ্রতিষ্ঠান: তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা, যাত্রাবাড়ী, ঢাকা। বিষয়: ১-২০ পারার হিফ্জ। জর্দানের দু’জন হলেন—১. রাফিয়া হাসান জিনাত, পিতা :এম এ নাজমুল হাসান, গ্রাম :চাদকাঠী, থানা:বাউফল, জেলা: পটুয়াখালী। শিক্ষাপ্রতিষ্ঠান :মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল বালক-বালিকা মাদ্রাসা, যাত্রাবাড়ী, ঢাকা। বিষয়: ১-২০ পারার হিফ্জ (মহিলা শাখা)। ২. এস এম নাহিদুর রহমান, পিতা :হাফেজ লুত্ফর রহমান, মাতা:নাজমা বেগম, গ্রাম :রঘুনাতপুর, থানা :কালিয়া, জেলা :নোয়াখালী। শিক্ষাপ্রতিষ্ঠান :রউজাতুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা শ্যামলসী, সাভার, ঢাকা। চারজনের মধ্যে সর্বকনিষ্ঠ প্রতিযোগি, বয়স :৯ বছর ৮ মাস। বিষয় :১-২০ পারার হিফ্জ প্রতিযোগিতা। দেশবাসীর কাছে প্রতিযোগি চারজন দোয়া প্রার্থনা করেছেন। —আবদুল আলিম আল আসাদ