সর্বোচ্চ ১০ শতাংশ সুদে কম্পিউটার ও ল্যাপটপ কিনতে ঋণ পাবেন শিক্ষার্থীরা। এছাড়া নারী উদ্যোক্তারাও একই সুযোগ পাবেন। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ব্যবহার করে ট্রাস্ট ব্যাংক এ ঋণ দিবে। এ উদ্দেশ্যে গতকাল বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে স্টুডেন্ট পাওয়ার ও সী পাওয়ার নামে দুটি ব্যাংকিং প্রডাক্ট উদ্বোধন করেন গভর্নর ড. আতিউর রহমা।
বাংলাদেশ এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইসতিয়াক আহমেদ চৌধুরী, ডেলের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সনিয় বসির কবির, আমার দেশ আমার গ্রামের প্রতিষ্ঠাতা সাদেকা হাসান সেঁজুতি।
অনুষ্ঠানে জানানো হয়, ঋণ সুবিধা পেতে শিক্ষার্থী ও নারী উদ্যোক্তাদের www.amardeshamargram.com অথবা www.buydellonline.com ওয়বেসাইটে ঢুকে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। পরে ঋণ পাওয়ার উপযুক্ত হলে ট্রাস্ট ব্যাংক তাকে ঋণ দিবে।
