ক্যাপসন নিউজ

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২০:৩৭
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদীয় নির্বাহী কমিটির ৪৩০তম সভা ব্যাংকের প্রধান কার্যালয় অনুষ্ঠিত হয়। কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা সভায় সভাপতিত্ব করেন ০০০ সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে ব্যাংকের অফিসারদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন ০০০ আইসিসির পার্টনার এবং ঢাকায় অনুষ্ঠানরত এশিয়া কাপ ক্রিকেটের পাওয়ার স্পন্সর ভারতীয় প্রতিষ্ঠান এন আর গ্রুপের উত্পাদিত সাইকেল পিওর আগরবাতি বাংলাদেশেও বাজারজাতকরণ করার কথা ঘোষণা করেছে