মুক্তির অপেক্ষায় আরজু-আইরিন জুটির ছবি

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২০:৪৫
তরুণ নির্মাতাদের ভেতর দীর্ঘদিন ধরে এক ছবির ভেতরে নিজেকে ডুবিয়ে রাখার প্রবণতা বেশি দেখা যায়। এর হয়তো একেক রকম ব্যাখ্যাও আছে নির্মাতাদের কাছে। কিন্তু মিডিয়া বা সাধারণ মানুষ খবর পড়ে ভাবেন দীর্ঘসূত্রিতার কথা। তেমনই এক ছবি সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ লম্বা ও নাটকীয় এই নামের চলচ্চিত্র বিভিন্ন বিচ্ছিন্ন সময়ের ভেতরে শুটিং শেষ পর্যায়ে। নির্মাতা এখন রিলিজের পরিকল্পনা করছেন। এরই ভেতরে গান ও প্রমো রিলিজ দিয়েছেন ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। গানের ভিডিও প্রচার হচ্ছে একাধিক চ্যানেলে। ছবিটি নিয়ে নির্মাতা চন্দন বলেন, ‘আমার প্রথম ছবি বলে এবং অন্য অনেক কারণেই সময় নিয়েছি। তবে এরপরের ছবি আমার টানা শিডিউলে শেষ করব। খুব শিগগিরই এ ছবির ঘোষণা দেবো। তবে যারা আমার এই ছবিটি দেখবেন তারা বুঝে যাবেন কেন ছবিটির সময় লেগেছে।’ আরজু-আইরিনের নতুন রসায়নে তৈরি এই ছবিটি নিয়ে প্রত্যাশাও অনেক। তবে নতুন ছবির ঘোষণা দিতে চান ছবির নায়ক চূড়ান্ত হলেই। সাইফ চন্দ বলেন, ‘আমি একেবারে ফ্রেশ একটি লুক চাচ্ছি। এরই ভেতরে দু-একজনের অডিশনও নিয়েছি। কিন্তু মনের মতো পাইনি। কারণ টানা তিন মাস শুটিং করে ছবিটি শেষ করব। একই সাথে নতুন আরেকটি ছবিরও ঘোষণা দেবো।’