স্টুডিও লাইভে সহজিয়া ব্যান্ড

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২০:৪৬
এসএ টিভিতে প্রচারিত হচ্ছে ‘এসএ লাইভ স্টুডিও’ নামের গানের অনুষ্ঠান। প্রতি শুক্রবার রাত ১১টায় প্রচারিত হচ্ছে এই মিউজিক্যাল প্রোগ্রামটি। প্রতি আয়োজনে অংশগ্রহণ করছে দেশের সংগীত জগতের জনপ্রিয় ব্যান্ড দলগুলো। সরাসরি এই অনুষ্ঠানে দর্শকের ফোন কলের পাশাপাশি আরও থাকছে ভিডিও কল করার সুযোগ। আজকের পর্বে গান পরিবেশন করবেন তরুণ ব্যান্ডদল সহজিয়া। উল্লেখ্য, তাদের ‘রঙমিস্ত্রী’ অ্যালবামটি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।