চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ১৭ জন আহত হয়েছে।
বুধবার জিলিন শহরে বাসটিতে যখন আগুন লাগে তখন এর ভেতরে ৪৩ জন যাত্রী ছিল। তবে আগুন লাগার কারণ তাত্ক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছে। গত সপ্তায় গুইজু প্রদেশে একটি বাসে আগুন লাগার ঘটনায় ৬ জন নিহত ও ৩৫ জন আহত হন। ওই বাসটিতে আগুন লাগার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
