পানামার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাছাড়া অর্থনৈতিক সম্পর্ক না রাখার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে দেশটির প্রয়াত নেতা হুগো শ্যাভেজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোর প্রধানদের সাথে কথা বলেছেন মাদুরো। এসময় মাদুরো তাদেরকে বলেন, পানামার বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ভেঙ্গে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এই মুহূর্ত থেকে দেশটির সাথে সব ধরনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বন্ধ করলাম আমি।
