সংবাদ কণিকা

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২০:৫০
বাণিজ্য সম্পর্ক উন্নয়নে সমস্যা পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন ঐ অঞ্চলে হেরোইন এবং মেথাঅ্যাম্ফেটামিন-এর বাণিজ্য বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের মাদক এবং অপরাধ সংক্রান্ত বিভাগ (ইউএনওডিসি)-এর আঞ্চলিক প্রতিনিধি জেরেমি ডগলাস বলেছেন, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন যত বাড়বে, ঐ অঞ্চলে মাদক পাচার চক্রের তত্পরতা ততই বাড়তে থাকবে। জাতিসংঘ অফিস জানিয়েছে, গত বছর এই অঞ্চলে দেড়শ’ কোটি মেথাঅ্যাম্ফেটামিন ট্যাবলেট তৈরি হয়েছে এবং ৯০০ টন আফিম উত্পাদন হয়েছে। এগুলোর বেশির-ভাগ উত্পাদন হয়েছে মিয়ানমারে। চন্দ্রজয়ের স্বপ্ন চাঁদে অভিযানের স্বপ্ন দেখেন আন্দ্রেয়াস হোর্নিগ। তরুণ এই গবেষক আগে চাঁদ এবং পৃথিবীর মধ্যকার সুবিধাজনক একটি স্থানে স্যাটেলাইট স্থাপন করতে চান। কাজটা সহজ নয়? তবে আশাবাদী হোর্নিগ। ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর ডিগ্রির পর আন্দ্রেয়াস হোর্নিগ এখন স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। এই বিশ্ববিদ্যালয়ে ইউরোপের অন্যতম বড় বিমান চলাচল এবং মহাকাশ গবেষণা কেন্দ্রের অবস্থান। গবেষণাগারে ‘ফ্লাইট সিমুলেটর’ ব্যবহার করে মাধ্যাকর্ষণ শূন্য পরিবেশে বস্তুর আচরণ সম্পর্কে ধারণা পান তিনি। আন্দ্রেয়াস হোর্নিগ বলেন, ‘মহাকাশ গবেষণা এখনও পর্যন্ত সীমিত পর্যায়ে হয়েছে। ফলে এখানে কাজের অনেক সুযোগ রয়েছে। বার্ড ফ্লুতে ৩৮৬ জনের মৃত্যু বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মারা গেছে ৩৮৬ জন। এর মধ্যে ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ ১৬৩ জন মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। ২০০৩ সাল থেকে শুরু করে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য ঐ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই সময়ের মধ্যে বিশ্বের ১৬টি দেশের ৬৫০ জন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়।