চান্দিনায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো ৩টি বাল্য বিয়ে

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২১:০৪
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছালেহ্ আহাম্মদের হস্তক্ষেপে বাল্য বিয়ের অভিশাপ থেকে রক্ষা পেয়েছে ৩ বালিকা। এরা হলেন গল্লাই ইউনিয়নের মীরাখোলা গ্রামের আলী আশরাফ এর মেয়ে কংগাই উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী আয়েশা আক্তার (১৫), একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে মাহফুজা আক্তার (১৫) এবং কুমিল্লার নোয়াপাড়ার সুভ্রাতি শাহজাদি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী শিল্পী আক্তার (১৪)। এদিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ছালেহ্ আহাম্মদ বাল্য বিয়ের আয়োজন করায় গল্লাই ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মো. ইদ্রিস মিয়া (৬৫) কে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। তাকে গত বুধবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।