আজকের অনুষ্ঠান

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২২:০২
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ৯টা, ধানমন্ডি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: নারী সমাবেশ, বিকাল ৩টা, জাতীয় প্রেসক্লাব। অন্যপ্রকাশ: একক বই মেলার উদ্বোধন, বিকাল সাড়ে ৪টা, পাবলিক লাইব্রেরি চত্বর। স্বাধীনতা একাডেমী ফাউন্ডেশন: ৭ই মার্চ উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, বিকাল ৫টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। ঐক্য ন্যাপ: নারী দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, সকাল ১০টা, মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তন। শ্রী শ্রী জগন্নাথ জিঁউ ঠাকুর মন্দির: দিনব্যাপী শ্রী শ্রী গোলাপ উত্সব, শোভাযাত্রা, সকাল ১০টা, মন্দির প্রাঙ্গণ, তাঁতীবাজার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়: ৫ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড উদ্বোধন, সকাল ৯টা, বুয়েট। সুশীল ফোরাম: ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাব। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী: সকাল সাড়ে ৯টা, কাজী মোতাহার হোসেন ভবন (সায়েন্স এনেক্স) প্রাঙ্গণ। মাতুয়াইল দরবারে মোজাদেদীয়া, যাত্রাবাড়ী: পবিত্র জলসা মোবারক ও বাদ জুমা মোনাজাত।