সিলেটে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন হলো ইকবাল স্মৃতি পরিষদ

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২২:২২
কাউন্সিলর আজাদ কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যামিপয়ন হলো চেয়ারম্যান ইকবাল স্মৃতি পরিষদ ও রানারআপ হয় রায়হান রয়্যালস। এছাড়া ম্যান অব দ্যা ফাইনালের পুরস্কার পান জাতীয় ব্যাডমিন্টন তারকা এনাম ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন রায়হান রয়্যালসের জয়নাল (ছোট)। গত বুধবার রাতে সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট সংলগ্ন ফুটসাল মাঠে টুর্নামেন্টের ফাইনালটি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপভোগ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি ব্যাডমিন্টনের জন্য উন্মুক্ত গ্যালারি নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে জানান। পরে তিনি চ্যামিপয়ন ও রানারআপ দলের এবং টুর্নামেন্টে চল্লিশোর্ধ্ব পর্বের জনপ্রিয় খেলোয়াড় হিসেবে আহমদ জুলকারনাইন, বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে ইয়াওর মিয়া ও সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গৌরব সিংহকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। টুর্নামেন্টে ফেয়ার প্লে-অ্যাওয়ার্ড পান ইমরান এক্সপ্রেস। টুর্নামেন্টটির ফাইনালে আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুল্লাহ তালুকদার, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সমপাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সমপাদক শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবীর, সিলেট জেলা বারের সভাপতি রুহুল আনাম চৌধুরী মিন্টু প্রমুখ।