সাদিয়া ইসলাম মৌ
বলিউডে শ্রীদেবী বা মাধুরীর যেভাবে কামব্যাক করেছেন। আমাদের দেশে মৌ তার দীর্ঘ বিরতির পর নতুন করে কামব্যাক করলেন ছোট পর্দায়। শুধু নারী অভিনেত্রী হিসেবে নয়। গত প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে তরুণ অভিনেতাদের বিপরীতে
সাবলীল অভিনয় দর্শক মুগ্ধ রেখেছে। তার নাটকের টিআরপিও ছিল ঈর্ষণীয় অবস্থানে।
নুসরাত ফারিয়া মাজহার
মডেলিংয়ের চেয়ে তার ক্যারিয়ার উপস্থাপনায়। তবে একাধিক চ্যানেলের হরেক রকম অনুষ্ঠানে একাধিক উপস্থাপক ভিড় জমালেও নিজের সপ্রতিভ বাচন ভঙিতে আলোচিত উপস্থাপক হিসেবে তার অবস্থান এখন অনেকেরই অনুকরণীয়। বছরের শুরুতে বেশ কটি বড় ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা করে আলোচনা তৈরি করেছেন।
মাহিয়া মাহী
চলচ্চিত্রে নিয়মিত ছবি রিলিজ ও সাফল্যের অংকে এখন মাহীর আশপাশে অনেকেই নেই। নিজের ছবির কাজে শিডিউল বরাদ্দ হয়ে আছে আগামী ২ বছর। কখনও অ্যাকশন, কখনও রোমান্টিক চরিত্রে মাহী তাই নিজের অবস্থানে অপ্রতিদ্বন্দ্বী।
এলিটা করিম
গান, সাংবাদিকতা, রেডিও জকিসহ গেল ফেব্রুয়ারিতে অভিনয় করে সেখানেও প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি তরুণদের রোল মডেল হিসেবে সম্মাননাও জিতেছেন। আসছে তার নতুন সলো অ্যালবাম। দীর্ঘদিনের ঘোষণায় তার সলো অ্যালবামের অপেক্ষায় এখন তার ভক্তকূল।
মেহজাবিন
একসময় ঢাকা বা বিভাগীয় শহরগুলোর বিলবোর্ড ছেয়ে গিয়েছিল তার ছবিতে। সেগুলো কিছুটা কমতে শুরু করলেও মডেল হিসেবে দিব্যি বেশ দাপিয়ে বেড়াচ্ছেন এই তরুণী তুর্কী। দীর্ঘদিন পর লাক্সের নতুন টিভিসির মডেল হিসেবে কাজ করা ছাড়াও একাধিক পণ্যের সাথে সম্পৃক্ত অফিসিয়ালি। চলচ্চিত্রের খবরেও আছেন, তবে রিলিজ হয়নি এখনও। তাই নতুন অগ্নিপরীক্ষা তার সামনে। দেখা যাক চলচ্চিত্র নায়িকা হিসেবে তার সাফল্যের অংক কত হয়।
