জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা): বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদী মানববন্ধন, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাব। পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ): অতি দরিদ্র মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান, বিকাল ৩টা, পিকেএসএফ মিলনায়তন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন: হবিগঞ্জের মাধবপুরের সোনাই নদীর প্রবাহ থেকে সায়হাম ফিউচার কমপ্লেক্স অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন, সকাল সাড়ে ১০টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাষ্ট): বিচার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ: প্রতিবন্ধকতা ও প্রত্যাশা শীর্ষক সেমিনার, সকাল ১১টা, আরসি মজুমদার মিলনায়তন ঢাকা বিশ্ববিদ্যালয়।
