জেসমিন এবার মহিলা হার্ডলসের সেরা

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২২:৩০
বাংলাদেশের মহিলা হার্ডলসের অবিচ্ছেদ্য অংশ সুমিতা রানীর অনুপস্থিতিতে অ্যাথলেটিক্সের এবারের আসরে এই ইভেন্টের স্বর্ণ জিতলেন জেসমিন আক্তার। বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলিট গতকাল শুক্রবার আর্মি স্টেডিয়ামে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে ১৬.১৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন। একই দলের মুক্তা খাতুন রুপা ও বিজেএমসির পাপিয়া রানী সরকার জেতেন ব্রোঞ্জ। জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিন আরও ১১টি ইভেন্টের খেলা শেষ হয়েছে। এর মধ্যে পুরুষদের ম্যারাথনে সেনাবাহিনীর হানিফুর রহমান, শর্টপুটে একই সংস্থার মামুন সিকদার, ট্রিপল জাম্পে নৌবাহিনীর মেজবাহ আহমেদ, ১১০ মিটার হার্ডলসে বিজেএমসির আজগর হোসেন, লং জাম্পে সেনাবাহিনীর ইসমাঈল, দশ হাজার মিটার দৌড়ে বিজেএমসির মনিরুল ইসলাম ও চারশ’ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর রাহুল বিশ্বাস স্বর্ণ জেতেন। এছাড়া মহিলাদের তিন হাজার মিটার দৌড়ে নৌবাহিনীর মিরোনা, লং জাম্পে বিকেএসপির আইরিন আক্তার, চাকতি নিক্ষেপে বিকেএসপির জাফরিন আক্তার ও চারশ’ মিটার স্প্রিন্টে বিজেএমসির সোহাগি আক্তার স্বর্ণপদক জেতেন।