বাংলাদেশে শুরু হওয়া টি-২০ বিশ্ব কাপ শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে ইংল্যান্ড দলের জন্য বড় এক দুঃসংবাদ হয়েই এলো সংবাদটা। হাতের আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছেন মাত্রই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের সিরিজ জেতাতে বড় ভূমিকা পালন করা ব্যাটসম্যান জো রুট। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে অংশ না নিয়ে বৃহস্পতিবারই দেশে ফিরতে বাধ্য হয়েছেন রুট। যদিও বিশ্বকাপে অংশ না নেয়ার ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছু জানাননি এই তরুণ।
