একুশে টেলিভিশনে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘থ্রি কমরেডস’। কমেডি ধাচের গল্প ‘থ্রি কমরেডস’ নাটকটির গল্প গড়ে উঠেছে একটি মেস বাড়িকে কেন্দ্র করে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং দীপু হাজরা পরিচালনায় নির্মিত ‘থ্রি কমরেডস’ নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন হাসান মাসুদ, শাহরিয়ার নাজিম জয় এবং আদনান ফারুক হিল্লোল।
