ন্যাশনাল ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২০:১৭
এ কে এম শফিকুর রহমান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। এর পূর্বে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। -প্রেস বিজ্ঞপ্তি