কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করায় ভেনেজুয়েলাকে দেয়া এক বিলিয়ন ডলার ফেরত চেয়েছে পানামা। সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তটি যেন ধার পরিশোধ করতে ব্যবহূত না হয় সেই দাবিও জানিয়েছেন পানামার প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলি। একই সাথে পানামার পররাষ্ট্রমন্ত্রী ভেনেজুয়েলার এই সিদ্ধান্তে তার বিস্ময় প্রকাশ করেছেন এবং হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন।
সামপ্রতিক কূটনৈতিক বিচ্ছেদের মধ্যে হতাশার অনুভূতি ব্যক্ত করে মার্টিনেলি বলেন, ‘এটা মনে হচ্ছে, ভেনেজুয়েলা কার্যত দেউলিয়া এবং এটা ধনী দেশ নয়’। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তটি যেন ধার পরিশোধ করতে ব্যবহূত না হয় সেই দাবি জানান তিনি। উল্লেখ্য, মঙ্গলবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে পানামার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।
