মানসিক প্রতিবন্ধী চন্দ্রবানকে (৭৫) কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর ৪৭৭, মীর হাজিরবাগের বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। তার পরনে ছিল ছাপা প্রিন্টের শাড়ি। তার বাম গালে কাটা দাগ রয়েছে। তিনি শরীয়তপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেন। কেউ তার সন্ধান পেলে ০১৯১৩৯৪৪৪৩৩ অথবা যাত্রাবাড়ী থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।
