ব্রাহ্মণবাড়িয়ায় পূবালী ব্যাংকের এসএমই বিষয়ক কর্মশালা

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ১৯:৩৯
ব্রাহ্মণবাড়িয়ায় পূবালী ব্যাংকের এসএমই বিষয়ক কর্মশালা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের সহ সভাপতি আল মামুন এবং ব্যাংকের এজিএম মকছুদুল হক চৌধূরীর সভাপতিত্বে বক্তৃতা করেন ব্যাংক কর্মকর্তা মহসিন সরকার, নজরুল ইসলাম, মাইনুল ইসলাম, শাকিল আহম্মেদ খান প্রমুখ। অনুষ্ঠান শেষে মেলার আয়োজন করা হয়। এতে ৬টি ষ্টল প্রদর্শন করা হয়। এছাড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত এসএমই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়্। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-মহাব্যাবস্থাপক মো. মহিউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-মহাব্যাবস্থাপক জিয়াউল হক চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ।