ক্যাপসন নিউজ

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ১৯:৪০
এক্সিম ব্যাংকের বোর্ডবাজার শাখা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপদেষ্টা মু. ফরীদ উদদীন আহমাদ প্রমুখ সম্প্রতি পিপলস্ লিজিং এন্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএস) ও ইফাদ অটোস লিমিটেডের (আইএএল) সঙ্গে এক ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পিএলএফএস এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. দলিল-উল হক ও আইএএল এর চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সম্প্রতি ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানীর বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন কোম্পানীর চেয়ারম্যান মাহবুবুর রহমান। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার সাহার উপস্থিতিতে অনুষ্ঠানে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ৮৩ জন নির্বাহী ও কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়