আগামী ১৫ মার্চ নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় বইছে উত্সবের আমেজ। উপজেলার অলিগলি গ্রামে শুধু পোস্টার, ফেস্টুন আর ব্যানার। শুরু হয় বাহারী সব মাইকিং ও প্রচারণা। চায়ের দোকানে নির্বাচনী ঝড়। প্রার্থীরা নিজেদের যোগ্যতা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতি সম্বলিত হ্যান্ডবিল নিয়ে ঘুরছে ভোটারদের দ্বারে দ্বারে। এ উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান আবুল বারাকাত দুলাল (কাপ-পিরিচ) স্বতন্ত্র, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু (চিংড়ি মাছ), বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু (দোয়াত-কলম), জেএসডি প্রার্থী অধ্যক্ষ আবদুল মোতালেব (মোটরসাইকেল), ১৯ দলীয় জোটের প্রার্থী সৈয়দ মোহাম্মদ শামছুল আলম (ঘোড়া), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেন খোকন (টেলিফোন)। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাংবাদিক আবদুর রাজ্জাক চৌধুরী (টিয়া পাখি), মনিরুল হক মনির (তালা), আলাউদ্দিন সবুজ (টিউবওয়েল), মোঃ নুরনবী চৌধুরী (উড়োজাহাজ), মোঃ হুমায়ুন কবির (চশমা), সাংবাদিক সাজ্জাদুর রহমান (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, জান্নাতুল ফেরদাউস (সেলাই মিশিন), রোকসানা আক্তার রুক্সি (ফুটবল), সাবিহা সুলতানা (হাঁস), হোসনে আরা বাশার (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
