ব্যাটিংয়ে থিরিমান্নে বোলিংয়ে মালিঙ্গা

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২১:৩৩
দুজনের মধ্যে অদ্ভুত মিল। দুজনই গত শনিবার শেষ হওয়া এশিয়া কাপে ঝলসে উঠেছেন দুটি ম্যাচে। দুটি ম্যাচই পাকিস্তানের বিপক্ষে। আর তাতেই পঞ্চমবারের মতো এশিয়া কাপের শিরোপা উঠলো শ্রীলঙ্কার হাতে। তারা হলেন লাহিরু থিরিমান্নে ও লাসিথ মালিঙ্গা। তিলকারত্নে দিলশান দলে থাকলে হয়তো এশিয়া কাপে খেলাটা স্বপ্নই থেকে যেতো লাহিরু থিরিমান্নের। কিন্তু সেই থিরিমান্নেই উদ্বোধনী ম্যাচে জয় এনে দিলেন শ্রীলঙ্কাকে। পেলেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। পরের তিনটি ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল জিতলেও ব্যাটে রান নেই থিরিমান্নের। কিন্তু বড় ম্যাচ দিয়েই আবার হুঙ্কার উঠলো তার ব্যাটে। পাকিস্তানের ২৬০ রান তাড়া করতে নেমে করলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। আর এই দিয়েই এশিয়া কাপের সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় থিরিমান্নে আছেন শীর্ষে। দুটি সেঞ্চুরি নিয়ে পাঁচ ম্যাচে তার রান ৫৫.৮০ গড়ে ২৭৯। এছাড়া দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানী উইকেট রক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। পাঁচ ম্যাচে তার রান ২৫৩। সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় মাত্র একজনই বাংলাদেশি। তিনি হলেন এনামুল হক বিজয়। চার ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরি নিয়ে এই ব্যাটসম্যান করেছেন ২২৭ রান। অপর দিকে লাসিথ মালিঙ্গা এশিয়া কাপে প্রথম ঝলসে উঠেছিলেন এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে তার দুর্ধর্ষ বোলিংয়েই খাদের কিনারা থেকে ফিরে লঙ্কানদের জয় এনে দিয়েছিলেন এই পেসার। পরের দুটি ম্যাচে পেয়েছিলেন একটি উইকেট। গ্রুপ পর্যায়ের সর্বশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ছিলেন বিশ্রামে। কিন্তু শেষ ম্যাচে এসে আবার করলেন তাণ্ডব। আবারও পেলেন পাঁচ উইকেট। সব মিলিয়ে চার ম্যাচে ১১ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষেই আছেন লাসিথ মালিঙ্গা। পাকিস্তানি স্পিনার সাইদ আজমলও পেয়েছেন ১১ টি উইকেট। এছাড়া শীর্ষ পাঁচে থাকা বাকি তিনজনই পেয়েছেন নয়টি করে উইকেট। তারা হলেন অজন্তা মেন্ডিস, রবিচন্দন অশ্বিন ও মোহাম্মদ শামি। সেরা পাঁচ ব্যাটসম্যান খেলোয়াড় দেশ ম্যাচ রান গড় সেরা লাহিরু থিরিমান্নে শ্রীলঙ্কা ৫ ২৭৯ ৫৫.৮০ ১০২ কামরান আকমল পাকিস্তান ৫ ২৫৩ ৮৪.৩৩ ১০২* কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা ৫ ২৪৮ ৪৯.৬০ ১০৩ আহমেদ শেহজাদ পাকিস্তান ৫ ২২৮ ৪৫.৬০ ১০৩ এনামুল হক বিজয় বাংলাদেশ ৪ ২২৭ ৫৬.৭৫ ১০০ সেরা পাঁচ বোলার খেলোয়াড় দেশ ম্যাচ উইকেট ইকো রেট সেরা লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা ৪ ১১ ৫.৪২ ৫/৫২ সাঈদ আজমল পাকিস্তান ৫ ১১ ৪.১২ ৩/২৬ অজন্তা মেন্ডিস শ্রীলঙ্কা ৩ ৯ ৪.৮৪ ৪/৬০ রবীচন্দন অশ্বিন ভারত ৪ ৯ ৪.২১ ৩/৩১ মোহাম্মদ শামী ভারত ৪ ৯ ৬.৬১ ৪/৫০