সাবেক স্ত্রী তুষান মোহাম্মদ দিলশানের সঙ্গে তিলকরত্নে দিলশানের বিবাদের খবরটা নতুন কিছু নয়। দু’জনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ছেলে-মেয়েদের ভরনপোষণ নিয়ে দিলশানের বিরুদ্ধে আদালতে মামলা পর্যন্ত করেছেন তার সাবেক স্ত্রী। এবার দিলশান তাদের ছেলে-মেয়েদের অপহরণ করার চেষ্টা করছেন বলে অভিযোগ এনেছেন তিনি। ইতোমধ্যেই এ ব্যাপারে স্থানীয় তালাঙ্গামা পুলিশে অভিযোগও করেছেন তিনি। স্থানীয় গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়। আদালতের আদেশে সপ্তাহের শনি, রবি এবং বিশেষ দিনে ছেলে-মেয়েদের সঙ্গে সাক্ষাত্ করতে পারেন। ডানহাতি আক্রমণাত্মক এই ব্যাটসম্যানের সাবেক স্ত্রী আরো জানান, দিলশান ছেলে-মেয়েদের অপহরণ করে তার কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। বাসস
