হেলথ ফাস্ট মিনি রাগবি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রহমতউল্লাহ মডেল হাইস্কুল। গতকাল পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে রহমতউল্লাহ মডেল হাইস্কুল টাইব্রেকারে ১৯-১৬ পয়েন্টে হারিয়েছে সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়কে। চ্যাম্পিয়ন দলের মামুন সেরা খেলোয়াড় হয়েছেন। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লীনু।
