কাউখালী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২২:৩২
পিরোজপুরের কাউখালীতে গতকাল রবিবার কাউখালী কিন্ডার গার্টেনের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের সাবেক এজিএম এম,এ লতিফ। বক্তব্য রাখেন মোঃ আবুল বাশার, অধ্যক্ষ আশুতোষ মিস্ত্রী।