রানার গ্রুপ স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস টুর্নামেন্ট গতকাল রমনা টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। অষ্টম বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে ৩০টি ক্লাব ও সংস্থা হতে ২৬৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক, আন্তঃক্লাব দলগত, মিনি টেনিসে খেলবে ৮, ১০ ও ১২ বছর বয়সের খেলোয়াড়রা। গতকাল সকালে পুরুষ এককের খেলা শুরু হয় এবং বিকাল ৪টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
