১১ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ২৭ ফাল্গুন, ১৪২০ বঙ্গাব্দ এবং ৯ জমা: আউয়াল ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা: ২। আপনার উপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ১ ও ৭। শুভবার: সোমবার। শুভরত্ন: এমিথিষ্ট ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি: কল্পনাপ্রবণ রোমান্টিক ও সৃজনশীল। অত্যন্ত অনুভূতিপ্রবণ। পরিবেশ সহজেই প্রভাবিত করে। মানসিকভাবে অস্থির চঞ্চল। অভিনয়, সৌন্দর্য ও সঙ্গীতের প্রতি আকর্ষণ জন্মগত। এক্ষেত্রে প্রতিভা আপনাকে পুরস্কৃত করতে পারে। তবে কোন কিছুতে লেগে থাকতে পারেন না। কিছু দিন পরেই আগ্রহ মিলিয়ে যায়। সাফল্য লাভের জন্য কাজের ক্ষেত্র বেছে তাতে লেগে থাকতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সুরকার লরেন্স ওয়েক, রাজনীতিক হ্যারল্ড উইলসন, অভিনেতা ফতেহ লোহানী, সুফী কবি ইবনে আল ফরিদ, করুনাময় গোস্বামী, সুরকার হেনরি কোয়েল, বাপ্পা রাজ, রেবেকা, শফিকুল ইসলাম।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ পারিবারিক কোনো সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। অনুকূল পরিবেশের সুযোগ নিন। তবে ব্যবসায় তুলনামূলকভাবে লাভ কম হতে পারে। ব্যবসায়িক ব্যাপারে বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। যাত্রা শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ চিত্ত চাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। চাকরিজীবীদের বদলির সম্ভাবনা আছে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কলহ এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীর মোটামুটি ভালো থাকবে। আবেগ সংযত রাখতে পারলে ভালো করবেন। কোনো প্রত্যাশা পূর্ণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারেন। শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কোনো সূত্র হতে অর্থাগম হতে পারে। কোনো সুভাকাঙ্ক্ষির সহযোগিতা পাবেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে সুনাম আশা করতে পারেন। শিল্প-কারখানা মালিকদের জন্য সময় খুব একটা অনুকূল থাকবে না। অনাকাঙ্ক্ষিত কোনো ঝামেলার সম্মুখীন হতে পারেন। শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নাও হতে পারে। নিজের কোনো ভুলের জন্য অস্বস্তিবোধ করতে পারেন। নিজের দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। কেউ আজ ক্ষতি করার চেষ্টা করবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। কারো দ্বারা প্রতারিত হওয়ার আশংকা আছে। বিবাহিত কন্যার কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যাবে না। মানসিকভাবে হতাশা বোধ করবেন। দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন। যাত্রা শুভ নয়।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ মহিলাদের চাকরিপ্রাপ্তির সম্ভাবনা আছে। পুরোনো কোনো ব্যক্তি আবার মাথা চাড়া দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। প্রকাশনা ব্যবসায়িকদের জন্য দিনটি শুভ নয়। আগের কোনো কাজের জন্য দুশ্চিন্তা করতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। পারিবারিক কোনো ব্যাপারে মতানৈক্য দেখা দিতে পারে। বিষয়-সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ার আশংকা আছে। গৃহে অতিথি সমাগম হতে পারে। যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ কোন সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। হটকারিতার জন্য ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রকৌশলীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাজে প্রত্যাশিত সাফল্য আশা করতে পারেন। বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। কোনো কন্যার অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন।
