শীতপ্রধান দেশে জমে থাকা বরফ দিয়ে বিশেষ ধরনের ভাস্কর্য বা স্নোম্যান বানানোর রীতিটি বহুদিন ধরেই প্রচলিত। আর এই স্নোম্যানের আদলে যে সব খেলনা পুতুল পাওয়া যায় সেই কৃত্রিম স্নোম্যান সংগ্রহ করেই গিনেজ বুকে নাম লিখিয়েছেন আমেরিকার ক্যারেন স্মিডট। মিনেসোটা অঙ্গরাজ্যের এই নারী সেই ১৯৮০ সাল থেকে সংগ্রহ করে রেকর্ড বুকে নাম লেখানো অবদি সংগ্রহ করেছেন ৫,১২৭ টি নানা ধরনের স্নোম্যান। আর এই স্নোম্যানগুলোর মধ্যে একটি লাল পাখির স্নোম্যান বানানোর পুতুল এবং ক্রিসমাসের ‘সান্তা বেবি’ গানটি গাইতে সক্ষম গোলাপী রঙের স্নোম্যান পুতুল দু’টিই ক্যারেনের সবেচেয়ে প্রিয়।
