প্রথম বন্ধু :তোর শোনা সেরা কৌতুক কি বলতো?
দ্বিতীয় বন্ধু :আমার কাছে সেরা কৌতুক আসলে ছেলেদের জন্য একটা আর মেয়েদের জন্য একটা।
প্রথম বন্ধু :কী বলিস? বলতো শুনি।
দ্বিতীয় বন্ধু :মেয়েদের কৌতুক হলো যখন কোনো একটা মেয়ে বলে, ‘আমি আর দশটা মেয়ের মতো না।’ আর ছেলেদের কৌতুক হলো যখন একটা ছেলে বলে, ‘জানিস, আমি না এখন আর আগের মতো নেই, অনেক পাল্টে গেছি।’
জলি :হ্যালো, শফিক আছে?
অপর প্রান্ত থেকে :না, উনি তো একটু বাইরে গেছেন। আপনি কে বলছেন?
জলি :আমি তার স্ত্রী বলছি। শফিক ফিরলে বলবেন, আমি ফোন করেছিলাম।
কিছুক্ষণ পর আবার ফোন করল জলি।
জলি :হ্যালো, শফিক আছে?
অপর প্রান্ত থেকে এবার একটি পুরুষ কণ্ঠস্বর উত্তর দিল, ‘বলছি।’
জলি :আপনার নাম শফিক? কিন্তু আপনি তো আমার স্বামী নন! ওহ! দুঃখিত, আমি বোধ হয় ভুল নম্বরে ফোন করেছি।
অপর প্রান্ত থেকে :খুব ভালো করেছেন। এখন দয়া করে আমার শ্বশুরবাড়ির নম্বরটা নিন। সেখানে ফোন করুন, আর আমার স্ত্রীকে ব্যাপারটা বোঝান! আপনার সর্বশেষ ফোন পাবার পর থেকেই উনি অনির্দিষ্টকালের জন্য সেখানে রওনা হয়েছেন।
প্রেমিক :তোমার প্রেমে পড়ার পর থেকে আমি না পারছি ঠিক মতো ঘুরতে, না পারছি ভালো কিছু খেতে আর না পারছি ভালো কিছু পরতে।
প্রেমিকা :আমি জানতাম তুমি আমাকে ঠিক এতোটাই ভালোবাসবে।
প্রেমিক :কিন্তু আমি জানতাম না যে তোমার পেছনে টাকা খরচ করতে করতে আমার এভাবে খাওয়া, পরার টাকা নিয়েও টানাটানি হবে!
