বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

প্রফেসর শহিদুল ইসলামকে গোপালগঞ্জে সংবর্ধনা

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২০:১৪
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজ-এর পরিচালক, বিশিষ্ট চিন্তাবিদ, লেখক, গবেষক প্রফেসর শহিদুল ইসলাম বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ শাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম খায়রুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজক কমিটির আহবায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর দীলিপ কুমার নাথ, জীব বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম আলাউদ্দিন, বাংলা বিভাগের সভাপতি ড. মো. আতাউর রহমান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আসম আবদুল হক, ইংরেজি বিভাগের প্রভাষক সুকান্ত বিশ্বাস, অফিস সহকারী কবিতা হক, শিক্ষার্থী মোঃ মইনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।