বাগেরহাটের মংলা পৌরসভার বাসিন্দা স্কুলছাত্রী শারমিন আক্তার কথার (১৪) হার্টের ভাল্বে ছিদ্র ধরা পড়েছে। জরুরিভিত্তিতে উন্নত চিকিত্সার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। এজন্য দরকার ৩ লক্ষাধিক টাকা। শারমিনের দরিদ্র পিতা আমির হোসেন মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আমির হোসেন, একাউন্ট নং-এস/বি-৬৮১৭, উত্তরা ব্যাংক লিঃ, মংলা, বাগেরহাট। ফোনঃ ০১৭১৪৮০৭৮৭৭।
